প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

মার্কিন হামলার পর ইরানের ক্ষতিগ্রস্ত কৌশলগত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশেষ করে রেলওয়ে নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর দ্রুত সংস্কারের ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন তিনি।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সে সময় তাকে মার্কিন হামলায় দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র জানানো হয়।
ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেশী দেশগুলোর সাথে অবকাঠামোগত সংযোগ স্থাপনকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন তিনি।
এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিবেশীদের সাথে রেল নেটওয়ার্কের কাজ সম্পন্ন ও সংযুক্ত করা গেলে তা আমাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে এই পদক্ষেপ আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর উন্নয়ন এবং ইরানের ভূ-রাজনৈতিক সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতেও সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।